অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › বাংলাদেশ › যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 15
যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক করা হয়েছে ১৫৫ জনকে।

বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তিন হাজার ১৯২ বোতল বিদেশি মদ, দুই কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, এক হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, সাত কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও নজরদারি জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযানও পরিচালিত হচ্ছে।

এদিকে যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গত ছয় মাসে ব্যাটালিয়নটির অভিযানে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন ৮৮ জন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলার অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

লিংক কপি হয়েছে ✓