অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › জাতীয় › সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা

সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৯ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 39
সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতাকাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের মূল বেতন মাসে ১ লাখ ৭২ হাজার টাকা এবং একজন সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৫ নভেম্বর ৮৪ পৃষ্ঠার এই বেতন ও ভাতা নির্দেশাবলি জারি করে। নতুন বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন মূল বেতনের ৪০ শতাংশ ও পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণাঙ্গ নতুন বেতন পাবেন। বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন কাঠামোয় লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ লাখ ৬৪ হাজার টাকা, মেজর জেনারেল ১ লাখ ৫৬ হাজার টাকা। চাকরির ১৭তম বছরে ব্রিগেডিয়ার জেনারেলের মূল বেতন ১ লাখ ৩২ হাজার ৩০০, কর্নেলের ১ লাখ ২৫ হাজার ৩০০, লেফটেন্যান্ট কর্নেলের ১ লাখ ২২ হাজার এবং মেজরের ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। প্রথম বছরে ক্যাপ্টেন ৫৮ হাজার, লেফটেন্যান্ট ৪৮ হাজার ৩০০ এবং সেকেন্ড লেফটেন্যান্ট ৪৬ হাজার ২০০ টাকা পাবেন।

বিভিন্ন ভাতাও বাড়ানো হয়েছে। সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বেড়ে ৪ হাজার ৫০০ টাকা এবং ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে। পাইলট ও ফ্লাইট ক্রুরা পদভেদে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন।

নতুন করে চালু হয়েছে মোবাইল ফোন, প্রতিবন্ধী সন্তান, হাওর-দ্বীপ-চর এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা দেওয়া হবে। হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরতরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বোচ্চ ৫ হাজার টাকা) এবং রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতরা মাসে ২ হাজার টাকা ঝুঁকি ভাতা পাবেন।

লিংক কপি হয়েছে ✓