অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › জাতীয় › সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 58
সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরিতে করে জ্বালানির গাড়িবহর বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিরাপত্তার কারণে সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম আগে জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি দেশে আসবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম একে ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

লিংক কপি হয়েছে ✓
সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা ◷ ৭ ঘণ্টা ৫৩ মিনিট আগে এখনো আগুনসন্ত্রাস, বাসে আগুন, নিরীহ মানুষ হত্যা চলছে: রাষ্ট্রপতি এখনো আগুনসন্ত্রাস, বাসে আগুন, নিরীহ মানুষ হত্যা চলছে: রাষ্ট্রপতি ◷ ৭ ঘণ্টা ৫৪ মিনিট আগে দুই সীমান্তে ২৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি দুই সীমান্তে ২৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ◷ ৭ ঘণ্টা ৫৮ মিনিট আগে ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ৭ ঘণ্টা ৫৯ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম ◷ ১৩ ঘণ্টা ৫৮ মিনিট আগে রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার ◷ ১৩ ঘণ্টা ৫৯ মিনিট আগে