অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › রাজনীতি › নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ

নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 64
নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত দাপ্তরিক তফসিল / কর্ম-পরিকল্পনা অনুযায়ী তালিকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৭ সালের ২৯ এপ্রিল, বৃহস্পতিবার।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউপি নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন পর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান থেকে হাট-বাজার — সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা।

নাসিরনগর উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন রয়েছে — চাপরতলা, বুড়িশ্বর, গোয়ালনগর, ধরমন্ডল, ফান্দাউক, গোকর্ণ, হরিপুর, কুন্ডা, পূর্বভাগ, ভলাকুট, নাসিরনগর সদর, চাতলপাড় ও গুনিয়াউক। এই ১৩টি ইউনিয়নেই একযোগে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ভোট হবে বলে আশা করছেন

স্থানীয় ভোটাররা বলছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হয়রানিমুক্ত পরিষদ সেবা — এসব বিষয়কেই তারা এবার ভোটের মাপকাঠি হিসেবে দেখছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত তফসিল ও ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা পাওয়ার পরই নাসিরনগরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। তফসিল ঘোষণার ৩৮ থেকে ৪৫ দিন আগে তা জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সচেতন মহলের প্রত্যাশা, এবারের ইউপি নির্বাচন নাসিরনগরে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবার দাবি।

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা ◷ ২ ঘণ্টা ৫ মিনিট আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী ◷ ২ ঘণ্টা ৭ মিনিট আগে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে ◷ ২ ঘণ্টা ৭ মিনিট আগে পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে ◷ ২ ঘণ্টা ৩৮ মিনিট আগে ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে