অনলাইন, ১৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী পলাশে দু্র্যোগ প্রশমন দিবস পালিত, এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই কুষ্টিয়ার দৌলতপুরে দূর্গাপূজার প্রস্তুতি;প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি চালের বরাদ্দপত্র দিলেন সংসদ সদস্য বাচ্চু মোল্ল। নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ । নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত কুড়িগ্রামে চিকিৎসক সালামের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ। রাজারহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’, দাবি অধ্যক্ষ খলিলুর রহমানের কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ২০২০ সালে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মামলা, নাজিম উদ্দিনসহ ৯০ জনের বেশি সদস্যের আইনি লড়াই শুরু কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, একটি ডুবেছে; নিখোঁজ ১১ নাবিক কিয়েভে পাঁচ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত, জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে উত্তেজনা
হোম › বাংলাদেশ › নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৩ অক্টোবর, ২০২৬ 1
নোয়াখালী'র কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আর নেই

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সাইফুদ্দিন সেলিম আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।


মরহুম সাইফুদ্দিন সেলিম ছিলেন একজন সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও পরোপকারী মানুষ। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন এবং তাদের সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাঁর আন্তরিকতা, মানবিক আচরণ ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।


শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষকের মৃত্যুতে কোম্পানীগঞ্জের শিক্ষকসমাজ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসায়।


পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখার দক্ষিণ চাঁনপুর এলাকায় কাইয়ুম পাটওয়ারী বাড়ির সামনে মরহুমের নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।