অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › বাংলাদেশ › পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 41
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভার স্টেশন রোড ও হবিগঞ্জ রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।



বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সার্বিক সহযোগিতা প্রদান করেন।


অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৮টি দোকানকে প্রত্যেককে ২,০০০ টাকা করে মোট ১৬,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।


একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের মাধ্যমে ভোক্তার জীবন ও স্বাস্থ্য বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি করার দায়ে ‘শ্যামা বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।


অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, যত্রতত্র মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত একটি আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। তবে শুধু অভিযান পরিচালনা করে স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও সহযোগিতাই পারে শ্রীমঙ্গলকে আরও সুন্দর করে তুলতে।

লিংক কপি হয়েছে ✓
ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে