Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ
হোম › বাংলাদেশ › রণক্ষেত্র সাভার-আশুলিয়া: শ্রমিক-পুলিশ ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

রণক্ষেত্র সাভার-আশুলিয়া: শ্রমিক-পুলিশ ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 62
রণক্ষেত্র সাভার-আশুলিয়া: শ্রমিক-পুলিশ ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
NYVB
ডেস্ক রিপোর্ট

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে টানা দুই দিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশুলিয়ায় একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরনিমা নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পুলিশ তাঁদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এর জেরে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। গাজীপুরের শ্রীপুরেও শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓