অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
হোম › রাজনীতি › শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্ত মানবে না বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্ত মানবে না বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২২ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 67
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্ত মানবে না বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আইনগতভাবে সঠিক অবস্থানে থেকে সরকার কোনো অন্যায় চাপ বা শর্ত মেনে নেবে না।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত দুটি শর্ত দিয়েছে—তাঁকে সেনাবাহিনীর উড়োজাহাজে ফিরিয়ে নিতে হবে এবং তিনি যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পান ও জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সেই নিশ্চয়তা দিতে হবে।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “একটা রাষ্ট্র বা সরকার কখনো অফিশিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে, তাহলে সে এটাতে রেসপন্ড করার কোনো কারণ নেই।” তিনি বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় না এবং এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনাও হয়নি।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “একেবারেই না, একেবারেই না।” বাংলাদেশের একজন আসামি দেশে ফিরে কী করবেন বা তাঁর বিচার কীভাবে হবে, তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব আইনে নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে থাকা নেতাকর্মীরা নিজেদের বিপদ ডেকে আনছেন। নৃশংসতা ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓