অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › বাংলাদেশ › সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি

সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 23
সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট

নোয়াখালীর সেনবাগে গভীর রাতে সিঁদ কেটে বসতঘরে প্রবেশ করে এক গৃহিণীর চোখে ‘সুপার গ্লু’ লাগিয়ে এবং ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের মোল্লারটেক এলাকায়। ভুক্তভোগী গৃহিণী মরিয়ম বেগম (৫৫) ওই এলাকার মো. বেলাল হোসেনের স্ত্রী। তাঁদের একমাত্র ছেলে সুজন প্রবাসে থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে মরিয়ম বেগম বসতঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের ভেতর অজ্ঞাত ব্যক্তিদের শব্দ শুনতে পান তিনি। এ সময় চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাঁর চোখে-মুখে ‘সুপার গ্লু’ লাগিয়ে দেয় এবং ওড়না দিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে।

পরে দুর্বৃত্তরা ঘরের স্টিলের আলমিরা খুলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা এর আগে ঘরের এক পাশে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করেছিল।

ঘটনার পর এ বিষয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

লিংক কপি হয়েছে ✓
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, ছাত্রলীগের সাবেক নেতাও আছেন রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, ছাত্রলীগের সাবেক নেতাও আছেন ◷ ৪ ঘণ্টা ৩৯ মিনিট আগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় ◷ ৪ ঘণ্টা ৫৩ মিনিট আগে কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান, কোম্পানীগঞ্জে জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান, কোম্পানীগঞ্জে জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন ◷ ৪ ঘণ্টা ৫৫ মিনিট আগে ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ◷ ১৩ ঘণ্টা ২০ মিনিট আগে চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ◷ ১৩ ঘণ্টা ৩১ মিনিট আগে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা ◷ ১৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে