Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির হাতে স্মারক গ্রন্থ ‘বিসর্জন’ তুলে দিলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, নজরদারিতে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী কোলে সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিনেটে বক্তব্য দিলেন সিনেটর ফাতিমা পেমান হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত গোপালগঞ্জের সেই এসপি হাবীবুল্লাহকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন তারেক রহমানের কুষ্টিয়া সফর সফল করতে দৌলতপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে ঝড়ের শঙ্কা: ৬০ মাইল বেগে বাতাস, বন্যার সতর্কতা লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, নাশকতা মনে করছে পুলিশ শ্রীমঙ্গলে সনাতনী সমাজের মতবিনিময় সভা: ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে’ মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা হস্তান্তর সেনবাগে জামায়াতের রোকন সম্মেলন, পৌরসভাসহ ৯ ইউনিয়নে আমির নির্বাচন রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহে দ্বিতীয়বার হুতি হামলা, আহত ১১ সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা
হোম › বাংলাদেশ › সিরাজপুরে জামায়াতের নতুন নেতৃত্বে ফারুক-নোমান

সিরাজপুরে জামায়াতের নতুন নেতৃত্বে ফারুক-নোমান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 105
সিরাজপুরে জামায়াতের নতুন নেতৃত্বে ফারুক-নোমান
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা ওমর ফারুক। নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ইকবাল হোসেন ও মাস্টার গোলাম মাওলা।

নতুন কমিটিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং সহসেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা গোফরান উদ্দিন রাসেল।

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় সিরাজপুর ইউনিয়ন জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত আমীর মাওলানা ওমর ফারুক বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি, সততা ও মানবকল্যাণকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তারা গুরুত্ব দেবেন। একই সঙ্গে সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে স্থানীয় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মহান আল্লাহ যেন সিরাজপুরের জনপদকে দ্বীনের সমৃদ্ধ ময়দান হিসেবে কবুল করেন এবং নতুন নেতৃত্বকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন।

সিরাজপুর ইউনিয়ন জামায়াতের নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তরা হলেন—আমীর মাওলানা ওমর ফারুক, নায়েবে আমীর জনাব ইকবাল হোসেন ও মাস্টার গোলাম মাওলা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং সহসেক্রেটারি মাওলানা গোফরান উদ্দিন রাসেল।

লিংক কপি হয়েছে ✓