হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
জয়সওয়াল বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি রয়টার্সকে জানিয়েছিলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভ্রমণের কাগজপত্র চেয়েছেন তিনি এবং দিল্লি থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটের ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা দেশে পৌঁছালে তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
ছবি: সংগৃহীত





