আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, নজরদারিতে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁরা কঠোর নজরদারিতে আছেন বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে আছেন এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। তবে তিনি কারও নাম, সংখ্যা বা পদবি জানাননি।
আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দলটি নিষিদ্ধ হবে কি না, সেটি আদালত ঠিক করবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ছবি: সংগৃহীত





