মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা হস্তান্তর
কুষ্টিয়ার মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. নাসিমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. নাসিমের কার্যালয়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত হয়ে নবগঠিত কমিটির তালিকা তাঁর হাতে তুলে দেন।
এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মিরপুরের সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. নাসিম পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জালাল উদ্দীন খান। সহ-সভাপতি হয়েছেন মো. সোহাগ উদ্দীন, মো. মাহাফুজুর রহমান ও কাঁকন উজ্জামান (কাকন)। সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব, অর্থ ও দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অন্তর বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আক্তারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. তুহিনুর রহমান এবং মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাশেদ খান মিলন ও মো. আব্দুস সামাদ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. তৌকির আহম্মেদ, মো. রাজন আলী, মো. খালিদ বিন শওকত, মো. ফিরোজ মাহমুদ টোকন, ডি. এস. টুটুল, মো. রাশিদুল ইসলাম, আশিকুর রহমান সাজিদ, মো. সানোয়ার হোসাইন, মো. লিটনুজ্জামান লিটন, মো. আরিয়ান সাকিব, মো. শামীম রেজা, মো. সোহরাব হোসেন, মো. সাজেদুল ইসলাম ও মো. আরিফ হোসেন।
কমিটির তালিকা হস্তান্তরের সময় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।





