অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › বাংলাদেশ › শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি বাড়াতে সেনবাগে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি বাড়াতে সেনবাগে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 139
শিক্ষার মানোন্নয়ন ও ভর্তি বাড়াতে সেনবাগে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে ভর্তি বাড়ানোর লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের সভাপতি মাওলানা মো. মজিবুল হক সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাংবাদিক জাহাঙ্গীর আলম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুদ সিদ্দিকী।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জামাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত শক্ত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. মজিবুল হক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

লিংক কপি হয়েছে ✓
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ ◷ ৩ ঘণ্টা ৫৬ মিনিট আগে নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি ◷ ৪ ঘণ্টা ৩২ মিনিট আগে হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত ◷ ৪ ঘণ্টা ৩২ মিনিট আগে নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা ◷ ৪ ঘণ্টা ৩২ মিনিট আগে সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ◷ ৫ ঘণ্টা ৫৭ মিনিট আগে গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি ◷ ৫ ঘণ্টা ৫৯ মিনিট আগে