সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা
সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ — এই সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে লালমনিরহাটের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার, গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দিনকে ফেনীর, এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. চুফি উল্লাহকে নওগাঁর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জের এসপি আবু বাশার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে টুয়রিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে এবং ফেনীর এসপি মো. হাবিবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হযছবি: সংগৃহীত
়েছে।





