অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › রাজনীতি › জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ, কূটনীতিকদের জানাল সরকার

জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ, কূটনীতিকদের জানাল সরকার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 66
জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ, কূটনীতিকদের জানাল সরকার
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয় ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার।

মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা তুলে ধরেন। প্রায় আধা ঘণ্টার এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানও বক্তব্য দেন।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় হামলা ও মহাসড়ক অবরোধের কথাও তুলে ধরা হয়।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়, অস্ত্র-গোলাবারুদ লুট করা হয় এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয়। এতে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায়ও হামলা হয়। এ ছাড়া সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিভিন্ন ঘটনার কথাও জানানো হয়। পোশাকশ্রমিকদের অসন্তোষের পেছনেও আওয়ামী লীগের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়, পেশাদার ও সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখা হবে। তিনি গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চান। বিদেশে অবস্থানরত সন্ত্রাস ও অর্থপাচারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতেও সহায়তা চাওয়া হয়।

সরকারের এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓