থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে ঝড়ের শঙ্কা: ৬০ মাইল বেগে বাতাস, বন্যার সতর্কতা
থ্যাঙ্কসগিভিংয়ের দিন বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার রাত ১টা পর্যন্ত শহরে হাই উইন্ড ওয়াচ জারি করেছে।
পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে পূর্বাঁধুরে বাতাস বইতে পারে, দমকা হাওয়ার গতি উঠতে পারে ৬০ মাইল পর্যন্ত। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে দুপুর ও সন্ধ্যায় ভারী হতে পারে। মোট ১ থেকে ২ ইঞ্চি, কোথাও কোথাও ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যার জোয়ারের সময় এবং শুক্রবার সকালে উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। শহর কর্তৃপক্ষ ফ্ল্যাশ ফ্লাড ইমারজেন্সি প্ল্যান চালু করেছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সিটির কর্মীরা ইতিমধ্যে নর্দমার খোলার কাজ করছেন, যাতে সব নিউইয়র্কার নিরাপদে গন্তব্যে যেতে ও ফিরতে পারেন।
মেসির থ্যাঙ্কসগিভিং প্যারেড নিয়েও নজর রাখছে কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, টানা বাতাস ঘণ্টায় ২৩ মাইল বা দমকা হাওয়া ৩৪ মাইলের বেশি হলে বেলুন ওড়ানো যায় না; এনওইয়াইপিডি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়। শুরুর সময় পরিবর্তন বা বেলুন পরিচালনায় বদল নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্যারেডের শুরুর অংশ শুকনো থাকতে পারে বলে পূর্বাভাস।
নিচু এলাকার বাসিন্দাদের জোয়ারের সময় জেনে গাড়ি উঁচু জায়গায় সরিয়ে রাখা, বাইরের জিনিসপত্র বেঁধে রাখা, ফোন চার্জ দিয়ে রাখা এবং প্রতিবেশীদের খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে নিউইয়র্ক সিটি ইমারজেন্সি ম্যানেজমেন্ট। রাস্তা, আন্ডারপাস বা সাবওয়ে স্টেশনে জমে থাকা পানিতে হাঁটা বা গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। নিউইয়র্কগামী ফ্লাইটেও বিলম্ব হতে পারে।
সূত্র: প্যাচ, এবিসি৭ নিউইয়র্ক
প্রতীকী ছবি





