Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির হাতে স্মারক গ্রন্থ ‘বিসর্জন’ তুলে দিলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, নজরদারিতে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী কোলে সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিনেটে বক্তব্য দিলেন সিনেটর ফাতিমা পেমান হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত গোপালগঞ্জের সেই এসপি হাবীবুল্লাহকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন তারেক রহমানের কুষ্টিয়া সফর সফল করতে দৌলতপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে ঝড়ের শঙ্কা: ৬০ মাইল বেগে বাতাস, বন্যার সতর্কতা লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, নাশকতা মনে করছে পুলিশ শ্রীমঙ্গলে সনাতনী সমাজের মতবিনিময় সভা: ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে’ মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা হস্তান্তর সেনবাগে জামায়াতের রোকন সম্মেলন, পৌরসভাসহ ৯ ইউনিয়নে আমির নির্বাচন রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহে দ্বিতীয়বার হুতি হামলা, আহত ১১ সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা
হোম › বাংলাদেশ › লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, নাশকতা মনে করছে পুলিশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, নাশকতা মনে করছে পুলিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 56
লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, নাশকতা মনে করছে পুলিশ
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার পিকআপে আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার মান্দারী বাজারের ফিশারি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পিকআপটির মালিক জাহাঙ্গীর আলম দিঘলী ইউনিয়ন বিএনপির সদস্য। স্থানীয় সূত্র জানায়, মেরামতের জন্য পিকআপটি পশ্চিম মান্দারী বাজারের একটি গ্যারেজের সামনে রাখা ছিল। ভোররাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।

গাড়ির সামনের অংশে আগুন দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপটির সামনে ও পেছনের অনেকটা অংশ পুড়ে যায়।

পিকআপের মালিক জাহাঙ্গীর আলমের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই আগুন দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আতঙ্ক ছড়াতে নাশকতার অংশ হিসেবে আগুন দেওয়া হয়েছে বলে মনে করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓