অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 50
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতার টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ আবারও সামনে এসেছে। ভাতা পরিশোধের দায়িত্বে থাকা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নির্ধারিত অর্থ পরিশোধে অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী চা শ্রমিকরা।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের ৩০ জন ভুক্তভোগী চা-শ্রমিক যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর জমা দিয়েছেন।


প্রাপ্য টাকা না দিয়ে অসৌজন্যমূলক আচরণ এবং প্রতারণামূলকভাবে টিপসই নেওয়ার এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছেন চা-শ্রমিকরা। একসই সাথে দ্রুততম সময়ের মধ্যে প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাগ্রহনে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাইয়ে সরেজমিন বাগানে তদন্তে যাওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. জিয়াউর রহমান।


চা-শ্রমিকদের লিখিত অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, সরকার কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ব্যাংক এশিয়া শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ শাখার মাধ্যমে এই ভাতার টাকা পরিশোধ করা হয়। তবে চলতি মৌসুমের বরাদ্দকৃত ভাতার টাকা তোলার উদ্দেশ্যে গত ২০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংক শাখায় চা শ্রমিকরা সরেজমিন গিয়ে ভাতা উত্তোলনে নানা অনিয়মের শিকার হন।


নিয়ম অনুযায়ী প্রতিজন শ্রমিকের ৭ হাজার ৮০০ টাকা পাওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে অর্ধেকেরও কম কাউকে ৩ হাজার, আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা।


শ্রমিকদের অভিযোগ, ‘ডকুমেন্ট প্রসেসিং’-এর নামে এনআইডি কার্ডের ফটোকপিতে প্রতারণামূলকভাবে তাদের টিপসই ও স্বাক্ষর নেওয়া হয়। রশিদে ভাতার পূর্ণ অংক না দেখিয়ে আংশিক টাকা পরিশোধ করা হয়েছে। এসময় শ্রমিকরা টাকা কম দেওয়ার বিষয়ে আপত্তি জানালে ব্যাংক এশিয়ার দায়িত্বে থাকা প্রতিনিধি ও সহযোগীরা অশালীন আচরণ করেন এবং কোনো প্রকার সাহায্য না করে এড়িয়ে যান।


লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এশিয়া ব্যাংকের স্টেটমেন্ট বিশ্লেষণ করলে দেখা যাবে, ভাতাভোগী চা শ্রমিক রাম কুমারি নুনিয়া, রাজু রায়, সবিতা কর্মকার এবং সবিতা বাউরীর মতো পরিশ্রমি চা শ্রমিকরা জালিয়াতির শিকার হয়েছেন। হিসাবের সংশ্লিষ্ট ফর্দে এই প্রতারণার তথ্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে। শ্রমিকদের দাবি, ভাতা পরিশোধে তালিকাভুক্ত সকল শ্রমিকরাই এ ধরণের অনিয়ম-প্রতারণার শিকার হয়েছেন।


এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকি রায় বলেন, আমাদের মতো অসহায় চা-শ্রমিকদের ভাতার টাকা এভাবে মেরে খাওয়া চরম অন্যায়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বকেয়া টাকা পাওয়ার আকুল দাবি জানাচ্ছি।


চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি অনিল কর্মকার বলেন, সরকার এই টাকা আমাদের দিয়েছে। এখানে কারো ভাগ বসানোর অধিকার নেই। দুই হাজার ভুক্তভোগীর টাকা ব্যাংকের লোক কেন কেটে রাখবে?


এ বিষয়ে জানতে এশিয়ার এজেন্ট ব্যাংকিং ভৈরববাজার শাখার প্রতিনিধির মুঠোফোনে যোগাযোগ করলে কোনা সাড়া মিলেনি। তবে ব্যাংক এশিয়ার মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক তুহিন আহমদ ইয়ামি বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি, তবে এখনো লিখিত কাগজ পাইনি। মৌখিকভাবে যতজনের কথা বলা হচ্ছে, সংখ্যাটি তত নয়। অনেকের টাকা সরাসরি বিকাশ বা রকেটেও যায়। বিষয়টি নিয়ে সামনাসামনি কথা বলা প্রয়োজন। মুঠোফোনে প্রতিবেদককে তিনি মৌলভীবাজার অফিসে গিয়ে সরাসরি কথা বলার জন্য বলেন।


শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী জানান, বাগানে বিষয়টি নিয়ে নাকি শালিস-বৈঠকও হয়েছে। ভুক্তভোগী শ্রমিকরা লিখিত অভিযোগ দিলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সত্যতা যাচাইয়ে দ্রুতই সরেজমিনে বাগানে তদন্তে যাব এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓
ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে