অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
হোম › রাজনীতি › স্বৈরাচার হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

স্বৈরাচার হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 145
স্বৈরাচার হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না, জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এক বছরের মধ্যে তৃতীয়বারের মত সংশোধন করে সোমবার (৬ অক্টোবর) এই বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। 


১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে ২০ সি নামে একটি নতুন ধারা যোগ করার প্রস্তাবে গত ৪ সেপ্টেম্বর অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সব আনুষ্ঠানিকতা সেরে সোমবার রাতে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যার শিরোনাম ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।


এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা ওই পদে বহল থাকার অযোগ্য হবেন।


একইভাবে তিনি যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন তিনি।


যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাস পান, তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন, তা নিশ্চিত করাই আইন সংশোধনের মূল উদ্দেশ্য।


২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সে দিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আওয়ামী সরকারের মন্ত্রী-এমপি ও নেতাদের অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অনেকেই বিদেশে বা আত্মগোপনে চলে গেছেন। তাদের অধিকাংশই এখন বিভিন্ন হত্যা মামলার আসামি।


একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য আওয়ামী লীগ সরকার ২০১০ সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে নেই আদালতেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।


ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। 


লিংক কপি হয়েছে ✓