অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › আন্তর্জাতিক › ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১

ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী হুতি নিয়ন্ত্রিত এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। গত এক দিনে এসব হামলায় অন্তত ১২১ জন হুতি সদস্য হতাহত হয়েছেন বলে জানা গেছে।

রাজধানী সানা থেকে আল জাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানান, সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় রাতভর ছয়টির বেশি প্রদেশে হামলা চালানো হয়। সানার তাহরির জেলায় একটি পেট্রলপাম্পে হামলায় ১৩ জন আহত হন, যাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হুতিদের দাবি, সানায় আরেক হামলায় একটি বাড়িতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সানার উপকণ্ঠে বনি মাতার জেলার একটি জ্বালানি স্টেশন, দক্ষিণের তাইজ শহর এবং লোহিত সাগর উপকূলের কৌশলগত শহর মোখায় একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয়। হুতিরা দাবি করেছে, তাইজের আল-তুরবাহে সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু। তবে এ সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং জোট এ বিষয়ে মন্তব্য করেনি।

অন্যদিকে সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, শনিবার তাইজে হুতিদের হামলায় ১০ বছরের এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জোটের কর্মকর্তারা জানান, সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি হুতি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, আগামী ছয় মাসে ইয়েমেনে ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের ক্ষুধায় ভুগছে। সংঘাত বাড়ার পর নতুন করে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, বেশির ভাগই তাইজ, লাহিজ ও এডেন প্রদেশে।

সংস্থা দুটি জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে হুতিরা তাইজ শহর ঘিরে রাখায় সেখানে অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হুতিরা জাতিসংঘের ৭৩ জন কর্মীকে আটকে রেখেছে। ২০১৪ সালে হুতিরা সানা দখলের পর থেকেই ইয়েমেন সংঘাতে জর্জরিত।

সূত্র: আল জাজিরা

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓