অনলাইন, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ সীমান্তবর্তী ৩০ জেলায় পুলিশের সর্বোচ্চ সতর্কতা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ দলের ৭ দফা দাবিতে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক আ.লীগ নেতাদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে ৪০০ কারখানায় উৎপাদন বন্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮% নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের রোদ কম থাকলেও শীতে কেন সানগ্লাস পরবেন, কীভাবে বাছবেন বিপিএসসিতে ১৩৫ পদে নিয়োগ, আবেদনের সময় বাকি মাত্র ৩০ নভেম্বর পর্যন্ত বুয়েটে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, পরীক্ষা ১ ফেব্রুয়ারি দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশ মহাবিস্ফোরণের ৬৩০ মিলিয়ন বছর পরের কোয়াসার আবিষ্কার, এখন পর্যন্ত সবচেয়ে দূরের
হোম › অর্থনীতি › আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক

আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৫ নভেম্বর, ২০২৬ 24
আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ৮০০ মেগাওয়াটের ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি বন্ধ থাকবে।

এর ফলে প্রায় সাড়ে তিন সপ্তাহ আদানির কাছ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসবে। আদানি জানিয়েছে, এ সময় দ্বিতীয় ৮০০ মেগাওয়াটের ইউনিটটি স্বাভাবিকভাবে চলবে।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এই রক্ষণাবেক্ষণ সূচি অনুমোদন করে। পিডিবি জানিয়েছে, শীতকালে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তাপবিদ্যুৎকেন্দ্রগুলোর বড় রক্ষণাবেক্ষণ সাধারণত এ সময়েই করা হয়।

২০১৭ সালের নভেম্বরে পিডিবির সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তির আওতায় আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓