ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০১:৫৪ পিএম,
২৫ নভেম্বর, ২০২৬
57
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৮৪ রানে। চা-বিরতির আগেই শেষ হয়ে যায় ম্যাচ।
দ্বিতীয় ইনিংসে তাওহিদ হৃদয় ৩৩ বলে ৪১ রান করেন। মাহফিজুল ইসলাম ৩৮, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৪ ও তানজিদ হাসান ২৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ভিয়ান মুলডার। আগের দিন সেঞ্চুরি করা এই অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে পান ক্যারিয়ারের প্রথম ফাইভ উইকেট।
ছবি: সংগৃহীত





