মহাবিস্ফোরণের ৬৩০ মিলিয়ন বছর পরের কোয়াসার আবিষ্কার, এখন পর্যন্ত সবচেয়ে দূরের
এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে দূরের ও পুরনো কোয়াসার আবিষ্কারের কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জেএ১৫০৪+৬২৫২ নামের এই কোয়াসারের ডাকনাম দেওয়া হয়েছে ‘ডুন এঙ্গাস’। ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপে প্রথম এটি ধরা পড়ে।
গবেষকেরা জানান, মহাবিস্ফোরণের মাত্র ৬৩০ মিলিয়ন বছর পরেই এর কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলটির ভর সূর্যের প্রায় ৩৬ কোটি গুণে পৌঁছেছিল। অর্থাৎ মহাবিশ্বের বর্তমান বয়সের মাত্র ৫ শতাংশ সময়ে যে অবস্থা ছিল, সেটিই এখন দেখা যাচ্ছে।
গবেষণার প্রধান লেখক ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী জুলিয়ান উলফ। অ্যাসট্রোনমি অ্যান্ড অ্যাসট্রোফিজিক্স সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ফলাফল বিশাল গ্যাসের মেঘ সরাসরি ধসে পড়ে বিশাল ব্ল্যাকহোল তৈরির ধারণাকে সমর্থন করে।
সূত্র: এএফপি, দ্য ডেইলি স্টার
প্রতীকী ছবি: এএফপি





