অনলাইন, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোদ কম থাকলেও শীতে কেন সানগ্লাস পরবেন, কীভাবে বাছবেন বিপিএসসিতে ১৩৫ পদে নিয়োগ, আবেদনের সময় বাকি মাত্র ৩০ নভেম্বর পর্যন্ত বুয়েটে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, পরীক্ষা ১ ফেব্রুয়ারি দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশ মহাবিস্ফোরণের ৬৩০ মিলিয়ন বছর পরের কোয়াসার আবিষ্কার, এখন পর্যন্ত সবচেয়ে দূরের প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে অনুপ্রবেশ, দুইজন গ্রেপ্তার মিসিসিপি উপকূলে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিহত পোশাক কারখানায় মালিক-পরিচালকের গড় মজুরি ৩ লাখ, শ্রমিকের ২০,৯০৬ টাকা: বিআইডিএস জরিপ রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড নরসিংদীর শিবপুরে পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে হত্যা সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা রাষ্ট্রপতির হাতে স্মারক গ্রন্থ ‘বিসর্জন’ তুলে দিলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, নজরদারিতে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › বাংলাদেশ › নরসিংদীর শিবপুরে পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে হত্যা

নরসিংদীর শিবপুরে পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে হত্যা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৫ নভেম্বর, ২০২৬ 62
নরসিংদীর শিবপুরে পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে হত্যা
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

নরসিংদীর শিবপুর উপজেলায় আলম মিয়া নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বাঙপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া ওই গ্রামের প্রয়াত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা ও রাজমিস্ত্রির কাজ করে জীবিকা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকটি মোটরসাইকেলে একদল লোক এসে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আলম মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্বজনদের দাবি, আগের দিন সোমবার এলাকার এক ব্যক্তি আলম মিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন, তবে কী কারণে তা তাঁরা জানেন না। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনূর মিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে কয়েকজন উপস্থিত থাকলেও ভয়ে কেউ মুখ খুলছেন না বলে জানিয়েছে পুলিশ।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓