অনলাইন, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩.৮%, সুদহার বাড়ানোর পথে ফেড মহাকাশে ডেটা সেন্টার: স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে বন্যার পানি, ৯ জনের মরদেহ উদ্ধার, আটকা ১৭ নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে লুটপাট ও আগুন ওসমান হাদির মৃত্যুবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ ভারত থেকে ফিরে যুবদল কর্মীর বাড়িতে আশ্রয়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ সীমান্তবর্তী ৩০ জেলায় পুলিশের সর্বোচ্চ সতর্কতা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ দলের ৭ দফা দাবিতে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক আ.লীগ নেতাদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে ৪০০ কারখানায় উৎপাদন বন্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
হোম › রাজনীতি › শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ নভেম্বর, ২০২৬ 2
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে অস্ট্রেলিয়ার মানহানি আইনের আওতায় এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলে চিহ্নিত করে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে দাবি করা হয়, শফিকুর রহমান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন এবং ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ বলেছিলেন। জবাবে জামায়াত বলেছে, ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখানো উদ্দেশ্যমূলক বিকৃতি; আর দণ্ডিত নেতাদের নিয়ে ওই পোস্ট শফিকুর রহমান লেখেননি, অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন।

জামায়াতের দাবি, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যা বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত চেষ্টা। এ বিষয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর বক্তব্য পাওয়া যায়নি।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓