আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৮:৫৬ পিএম,
২৫ নভেম্বর, ২০২৬
50
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে এ অনুষ্ঠান হবে।
এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ পুরস্কার ২০২৬ প্রদান করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য আমিন উর রশিদ ও সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন। সপ্তাহজুড়ে সারা দেশে প্রদর্শনী, সেমিনার ও খামারিদের প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পালিত হবে।
ছবি: সংগৃহীত





