অনলাইন, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোদ কম থাকলেও শীতে কেন সানগ্লাস পরবেন, কীভাবে বাছবেন বিপিএসসিতে ১৩৫ পদে নিয়োগ, আবেদনের সময় বাকি মাত্র ৩০ নভেম্বর পর্যন্ত বুয়েটে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, পরীক্ষা ১ ফেব্রুয়ারি দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশ মহাবিস্ফোরণের ৬৩০ মিলিয়ন বছর পরের কোয়াসার আবিষ্কার, এখন পর্যন্ত সবচেয়ে দূরের প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে অনুপ্রবেশ, দুইজন গ্রেপ্তার মিসিসিপি উপকূলে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিহত পোশাক কারখানায় মালিক-পরিচালকের গড় মজুরি ৩ লাখ, শ্রমিকের ২০,৯০৬ টাকা: বিআইডিএস জরিপ রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড নরসিংদীর শিবপুরে পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে হত্যা সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা রাষ্ট্রপতির হাতে স্মারক গ্রন্থ ‘বিসর্জন’ তুলে দিলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, নজরদারিতে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › বাংলাদেশ › সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৫ নভেম্বর, ২০২৬ 44
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে একটি পরিবারের ঘরবাড়ি ও বেকারি গুঁড়িয়ে দেওয়া এবং লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, প্রয়াত লসকর আলী ভূঁইয়ার সন্তানরা উত্তরাধিকার ও ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছেন। অভিযোগ, প্রায় ছয় মাস ধরে স্বর্ণকার শাহীন জমি বিক্রি করে চলে যেতে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় দলবল নিয়ে এক্সকাভেটর ও ট্রাকসহ এসে হামলা চালানো হয়।

বাদী সুলতানা বেগমের চার কক্ষের টিনশেড ঘর, তাঁর ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষের টিনশেড ঘর ও একটি বেকারি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আসবাবপত্র, স্বর্ণালংকার, জমির মূল দলিল ও নগদ টাকা লুট করা হয়েছে এবং বাধা দিতে গেলে পরিবারের সদস্য, ভাড়াটিয়া ও বেকারির কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

হিরাঝিল সমাজকল্যাণ সমিতির সভাপতি আবদুল মতিন জানান, রাতে ৭০-৮০ জন বুলডোজার নিয়ে হামলা চালায়। প্রায় ৩০ বছর ধরে এলাকায় তাঁরা এমন ঘটনা দেখেননি।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে সুলতানা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় শাহীনসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ ছিল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓