অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › আমেরিকা › কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন

কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 50
কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন
মুহাম্মদ ওমর ফারুক
মুহাম্মদ ওমর ফারুকপেনসিলভানিয়া প্রতিনিধি

নিউইয়র্কের কুইন্সের করোনা এলাকায় প্রকাশ্যে গোলাগুলিতে ২১ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জাংশন বুলেভার্ড ও ৯৭ স্ট্রিটের কাছে, সেভেন ট্রেন লাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) নিহত যুবকের নাম জানিয়েছে ডেভিড এমিলিও অ্যাকোস্টা-ভাসকেজ। তিনি হারলেমের বাসিন্দা। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনের বয়স ২৪ ও ৩৮ বছর। ২৪ বছর বয়সী যুবকের শরীর, কাঁধ ও পায়ে এবং ৩৮ বছর বয়সী ব্যক্তির শরীরে গুলি লাগে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এবিসি সেভেন জানিয়েছে, ঘটনায় একজন ‘পারসন অব ইন্টারেস্ট’কে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি এবং এখনো কোনো অভিযোগ আনা হয়নি। গোলাগুলির কারণও জানা যায়নি; তদন্ত চলছে।

বাংলাদেশিসহ বহু অভিবাসী-অধ্যুষিত ব্যস্ত রুজভেল্ট অ্যাভিনিউ-জাংশন বুলেভার্ড এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীদের অনেকে আশপাশের দোকানে আশ্রয় নেন। এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি নেতারা নতুন করে উদ্বেগ জানিয়েছেন।

সূত্র: এবিসি সেভেন, টাইম টেলিভিশন

ছবি: ঘটনাস্থল (সংগৃহীত)

লিংক কপি হয়েছে ✓