অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › আমেরিকা › এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট

এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২৬ 48
এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংকে পদে ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ নিয়ে নিজ দল রিপাবলিকান পার্টিতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। দলের কয়েকজন সাবেক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এ ঘটনা রক্ষণশীল ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিতে পারে।

চলতি সপ্তাহে ট্রাম্প নিজেই জানান, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে’ যোগাযোগ করে হুয়াংকে ফিরিয়ে নিতে সদস্যদের ‘রাজি করিয়েছেন’। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, যার একটি চীনের সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে, প্রকাশ্যে আসার পর হুয়াং পদত্যাগ করেছিলেন। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে তিনি আবার পদে ফেরেন।

মার্কিন টেলিভিশন সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব জোরালোভাবে অনুভব করেছি। প্রতিষ্ঠানটিতে যা ঘটছিল, তা দেখে আমার অনুভূতি আরও জোরালো হয়। কারণ, আমার কাছে এটি দেশের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।’

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দাম হু হু করে পড়ে যায়, বাজারমূল্য থেকে এক ট্রিলিয়ন ডলারের বেশি উধাও হয়। তিনি ফেরার পর শেয়ারের দর আবার বাড়ে। আর্থিক বিবরণী অনুযায়ী, এনভিডিয়ায় ট্রাম্পের কয়েক কোটি ডলারের শেয়ার রয়েছে। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্টের বিনিয়োগ স্বতন্ত্র তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করে; এতে ট্রাম্প বা তাঁর পরিবারের কোনো ভূমিকা নেই।

সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর টম কটন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এনভিডিয়া ও মেগাস্পিড নিয়ে বিতর্ক কেবল হিমশৈলের চূড়া। জেনসেন হুয়াং চাকরি ফিরে পেয়েছেন বলে এর সমাধান হয়ে যায়নি। কংগ্রেসের তদন্ত করার অনেক কিছু আছে।’ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন বলেছেন, হুয়াংয়ের কর্মকাণ্ড ‘জাতীয় নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য দুর্বলতা’ তৈরি করেছে।

ট্রাম্পের দাবি, হুয়াং ‘নির্দোষ প্রমাণিত’ হয়েছেন এবং তাঁর এ মূল্যায়ন বিচার বিভাগের মূল্যায়নের সঙ্গে মিলে যায়। তবে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মঙ্গলবার সংবাদ সম্মেলনে হুয়াংয়ের বিরুদ্ধে তদন্তের প্রশ্ন এড়িয়ে যান। যে নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের কথা উঠেছে, তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা; মার্কিন কর্মকর্তারা তাঁকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করার সন্দেহ করছেন। বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓
নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ◷ ২ ঘণ্টা ৪৫ মিনিট আগে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত ◷ ১২ ঘণ্টা ৫৯ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের ◷ ১৮ ঘণ্টা ৪ মিনিট আগে হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ ◷ ১৮ ঘণ্টা ৩৯ মিনিট আগে কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল ◷ ১৮ ঘণ্টা ৪০ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল ◷ ১৮ ঘণ্টা ৪০ মিনিট আগে