অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › আন্তর্জাতিক › মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ

মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২৬ 42
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ
মুহাম্মদ ওমর ফারুক
মুহাম্মদ ওমর ফারুকপেনসিলভানিয়া প্রতিনিধি

সন্দেহভাজন মাদক পাচারকারী ও মেক্সিকোর কর্মকর্তাদের কথিত দুর্নীতির তথ্য চেয়ে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) একটি ‘টিপ লাইন’ চালু করায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মেক্সিকো। শুক্রবার (২৭ নভেম্বর) নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

শেইনবাউম জানান, পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামন দে লা ফুয়েন্তে মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানিয়েছেন। রাষ্ট্রদূত বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সমন্বয়ের, অধীনতার নয়।’

নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্রের কথিত যোগসাজশের বিষয়টি শেইনবাউম সরকারের জন্য ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের হস্তক্ষেপের চেষ্টা হিসেবে এসব উদ্যোগকে প্রত্যাখ্যান করে আসছে তাঁর সরকার।

এর আগে বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির একটি অনুসন্ধানী প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান শেইনবাউম। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদক ছড়ানো একটি চক্রকে আট মাস ধরে নজরদারির সময় অন্তত ১৪ লাখ নকল ফেন্টানিল বড়ি জব্দ না করে ছেড়ে দিয়েছিল ডিইএ। শেইনবাউম বলেন, ‘ডিইএর নিজের দেশেই অনেক কাজ আছে। প্রথমে তাদের উচিত যুক্তরাষ্ট্রে সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত দুর্নীতির তদন্ত করা।’

এ অভিযোগ এমন সময় এল, যখন শেইনবাউমের আমলে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, মেক্সিকো ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মাদক চক্রগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সহায়তায় মেক্সিকোর সেনারা মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস ওরফে ‘এল চাপো ইসিদ্রো’কে গ্রেপ্তার করে।

তবে ডিইএ দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েনের উৎস। মেক্সিকোর কর্মকর্তারা সংস্থাটির বিরুদ্ধে এখতিয়ার ছাড়িয়ে যাওয়া ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করে আসছেন। মেক্সিকোর অভিযোগের বিষয়ে ডিইএর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓
কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট ◷ ২৫ মিনিট আগে ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ◷ ৮ ঘণ্টা ৩৩ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ◷ ১৮ ঘণ্টা ২৫ মিনিট আগে রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ ◷ ১৮ ঘণ্টা ২৬ মিনিট আগে পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি ◷ ১৮ ঘণ্টা ৩০ মিনিট আগে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির ◷ ১ দিন আগে