অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর ৩৭২ হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৪, আহত ৩০ রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার পদে লড়বেন ৪৪ হাজার ৬৩৫ চিকিৎসক, প্রিলিমিনারি ১১ ডিসেম্বর বিশেষ প্রতিবেদন: নভেম্বরেও থামছে না ডেঙ্গু, বছরে মৃত্যু ৪৮১, হাসপাতালে ভর্তি দেড় লাখ ছাড়াল শীতের শুষ্কতা আসার আগেই ত্বকের যত্নে মেনে চলুন এই ৯ কৌশল মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন
হোম › রাজনীতি › ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:০১ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 33
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
NYVB
ডেস্ক রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভাঙচুর, অগ্নিসংযোগ আর নাশকতা চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে না। টাকার বিনিময়ে গোপনে বোমা ফাটিয়ে ও আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে মিছিলটি শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত যায়। একই দিনে সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে।

রিজভী বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাস চালাচ্ছে। পুলিশ বক্সে আগুন, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির এক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখতেই এসব করা হচ্ছে। তবে এতে জনগণ ভীত নয়, বরং সারা দেশের গণতন্ত্রকামী মানুষ এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার করেছেন এবং বিরোধীদলীয় নেতাও তাতে সমর্থন জানিয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে চাওয়া শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক দল একসঙ্গে কাজ করছে, আর বিএনপি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকে না; জনগণই এই অপচেষ্টা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

ছবি: সংগৃহীত (ফাইল ছবি)

লিংক কপি হয়েছে ✓
সাংবাদিক অরিত্রের মুক্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিপিজেকে বিএমএসএফের চিঠি সাংবাদিক অরিত্রের মুক্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিপিজেকে বিএমএসএফের চিঠি ◷ ১২ ঘণ্টা ২২ মিনিট আগে নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির ◷ ১৫ ঘণ্টা ৫১ মিনিট আগে সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার ◷ ১৬ ঘণ্টা আগে নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ ◷ ১৬ ঘণ্টা ১ মিনিট আগে কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ◷ ১৬ ঘণ্টা ৩৩ মিনিট আগে পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ১৬ ঘণ্টা ৪৩ মিনিট আগে