অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর ৩৭২ হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১৪, আহত ৩০ রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত অন্তত ৮, আহতদের মধ্যে ৭ শিশু ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার পদে লড়বেন ৪৪ হাজার ৬৩৫ চিকিৎসক, প্রিলিমিনারি ১১ ডিসেম্বর বিশেষ প্রতিবেদন: নভেম্বরেও থামছে না ডেঙ্গু, বছরে মৃত্যু ৪৮১, হাসপাতালে ভর্তি দেড় লাখ ছাড়াল শীতের শুষ্কতা আসার আগেই ত্বকের যত্নে মেনে চলুন এই ৯ কৌশল মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন
হোম › অর্থনীতি › শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:১৬ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 30
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি
NYVB
ডেস্ক রিপোর্ট

টানা শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাগুলো বন্ধ করা হয়েছে, যে বিধানে বন্ধ থাকাকালে শ্রমিকেরা মজুরি পান না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আশুলিয়ার জিরাবোতে অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের তিনটি কারখানা বন্ধ করা হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী, এসব কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন।

বৃহস্পতিবার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় কর্মবিরতির পর শ্রমিকেরা বেরিয়ে যান। কিছু শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তাঁরা সরে যান। এলাকায় কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, মালিকেরা দিনের পর দিন কারখানা খুলেছেন, কিন্তু শ্রমিকেরা কাজ করেননি। তাই ১৩(১) ধারায় কারখানাগুলো বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে। সংগঠনের এক নেতা জানান, শনিবারের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও বহু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা করছেন মালিকেরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আগের দিনের তুলনায় পরিস্থিতি অনেক ভালো; বেশির ভাগ কারখানায় শ্রমিকেরা স্বেচ্ছায় কাজে ফিরেছেন। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে; আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা মোকাবিলা করছে।

অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি থেকে বঞ্চিত হন। এতে তাঁদের ক্ষোভ আরও বাড়তে পারে।

ফাইল ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓