অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ বেনাপোলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস: এক বছরে রপ্তানি আয় কমেছে ৬৯ শতাংশ ডিএফসির অর্থায়নে বাংলাদেশ: আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
হোম › রাজনীতি › ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 34
ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

ভারতের চাপের মুখে আপাতত দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ নীতিনির্ধারকের বরাত দিয়ে শুক্রবার দৈনিক আমার দেশ এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই নীতিনির্ধারক বলেছেন, ভারত যতক্ষণ বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে না আসছে, ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত থাকবে। তার ভাষায়, “প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা কার্ড খেলছে।”

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে—এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। ভারত অন্তত শরীফ ওসমান হাদির হত্যায় সন্দেহভাজনদের প্রত্যর্পণ করলেও বোঝা যেত চুক্তিটি কার্যকর আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কূটনীতিক আমার দেশকে জানান, চলতি বছর প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা নেই বললেই চলে। চলতি মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার দিল্লি যাবেন। এ ছাড়া ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ১৪ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকা সফর করবেন বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় ফেরার পর গত সোমবার প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে গঙ্গার পানিবণ্টন ও সম্ভাব্য দিল্লি সফরসহ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী সিদ্ধান্তটিকে যৌক্তিক বললেও সরকারের ভারতনীতি আরও স্পষ্ট করার দাবি জানান। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামানও সিদ্ধান্তটিকে সঠিক বলে মন্তব্য করেন।

এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য এবং ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓
‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য ◷ ২৪ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ ◷ ২৪ মিনিট আগে সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ◷ ২৬ মিনিট আগে সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ২৭ মিনিট আগে জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী ◷ ৭ ঘণ্টা ৫ মিনিট আগে