অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ বেনাপোলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস: এক বছরে রপ্তানি আয় কমেছে ৬৯ শতাংশ ডিএফসির অর্থায়নে বাংলাদেশ: আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
হোম › আন্তর্জাতিক › রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 50
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।

মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গা গণহত্যার শিকার ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধের দায় প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আদালতের সিদ্ধান্ত মেনে চলতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি প্রত্যাশাও জানিয়েছে দেশটি। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এটিই আইসিজের প্রথম রায়।

তবে মিয়ানমারের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ বা রায় বাস্তবায়নে সহায়তার পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রণালয় সরাসরি উত্তর দেয়নি।

মিয়ানমারের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আগে থেকেই অস্ত্র নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও নির্দিষ্ট ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। ২০০০ সালে প্রথম নিষেধাজ্ঞা আরোপের পর ২০১৮ সালে তা কঠোর করা হয় এবং ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর নতুন বিধিনিষেধ যুক্ত হয়।

গত বৃহস্পতিবার আইসিজে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং অগ্রগতি জানাতে মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি, দৈনিক আমার দেশ

লিংক কপি হয়েছে ✓
ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ◷ ১০ ঘণ্টা ২৮ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার ◷ ১০ ঘণ্টা ২৯ মিনিট আগে ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ◷ ১৬ ঘণ্টা ২৭ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ◷ ২০ ঘণ্টা ১১ মিনিট আগে নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় ◷ ১ দিন আগে পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং ◷ ১ দিন আগে