অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ বেনাপোলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস: এক বছরে রপ্তানি আয় কমেছে ৬৯ শতাংশ ডিএফসির অর্থায়নে বাংলাদেশ: আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
হোম › রাজনীতি › ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য

‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 34
‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্বে আছেন—এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজনে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই তিনি এ দায়িত্বে—এ কথা স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই। “সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে; তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।”

তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্‌স্বাধীনতা ছিল না। বিগত শাসনামলে বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করাও কঠিন ছিল; অথচ ৫ আগস্টের পর প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল আয়োজন সম্ভব হয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে উপাচার্য বলেন, নড়াইলে হত্যাকাণ্ড ও কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবে সেই ধৈর্যের বাঁধ যেন না ভাঙে।

অনুষ্ঠানে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ এবং জবি ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ ◷ ২৪ মিনিট আগে সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ◷ ২৬ মিনিট আগে সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ২৭ মিনিট আগে ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ◷ ২৭ মিনিট আগে জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী ◷ ৭ ঘণ্টা ৫ মিনিট আগে