অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › স্বাস্থ্য › হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 41
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
NYVB
ডেস্ক রিপোর্ট

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ৩ জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ৩০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১ হাজার ১৯৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ১০৫ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।

একই সময়ে নতুন করে ১ হাজার ২৭১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১৪৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭২ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন, যাদের মধ্যে ২ লাখ ১০ হাজার ৪০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিভাগভিত্তিক হিসাবে উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৩৫ জন। এরপর সিলেটে ২১৩, চট্টগ্রামে ১২০, রাজশাহী ও ময়মনসিংহে ৯৩ জন করে, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের সময়মতো হামের টিকা দেওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকেরা।

ছবি: সংগৃহীত (শিশুর মুখ ঝাপসা করা হয়েছে)

লিংক কপি হয়েছে ✓