Columbus, ০৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ নাগেশ্বরী উপজেলার কবিরাজ শফিকুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসক্তির সংস্কৃতি নয়, কর্মের সংস্কৃতিই গড়তে পারে উন্নত জাতি ভার্কের উদ্যোগ শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু কুষ্টিয়া সীমান্তে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার, ভারতে পাচারচেষ্টা ভেস্তে দিল বিজিবি। কুলাউড়ার নার্সারী পুন্জির পান গাছ কর্তনকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করুন--বিএনপি নেতা এড আবেদ রাজা ৬ আগষ্ট,২৪ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের ২য় দিনে কারাগার থেকে আবেদ রাজার মুক্তি নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার
হোম › বাংলাদেশ › ভার্কের উদ্যোগ শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

ভার্কের উদ্যোগ শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৮ এএম, ০৬ অক্টোবর, ২০২৬ 3
ভার্কের উদ্যোগ শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। সোমবার নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।


ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।


অনুষ্ঠানে বক্তব্য দেন ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, ইকবাল হোসেন, সামসুজ্জোহা এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে ভার্কের এ উদ্যোগ প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ভার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং ভার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।