অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১ ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি ‘আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খান ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক
হোম › রাজনীতি › ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 30
ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর
NYVB
ডেস্ক রিপোর্ট

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ডিসেম্বরজুড়ে দলের নানা কর্মসূচি থাকবে এবং সেগুলো সফল করতে জামায়াত সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। তবে এই অবস্থান কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকারও পড়বে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন এহসানুল মাহবুব জুবায়ের।

বর্তমান সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না।” তবে সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। ফ্যাসিবাদকে একটি ভাইরাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি যেখানে পৌঁছায়, তাকেই আক্রান্ত করে।

জুলাই সনদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সনদের ভিত্তিতে সরকার গঠনের নির্বাচন ও রাষ্ট্র সংস্কার—এই দুটি সিদ্ধান্ত হয়েছিল। ক্ষমতাসীন দল এর একটি মেনে নিলেও অন্যটি মানেনি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, “এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে আর কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে আমরা সুযোগ দেব না।” এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদকে গণভোটের রায় মানতে হবে, না হলে “ফয়সালা হবে রাজপথে”। শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রকাশিত খবরের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে এমন কথা বলার অধিকার ভারতের নেই।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ প্রমুখ।

ছবি: ফোকাস বাংলা

লিংক কপি হয়েছে ✓
‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী ◷ ২ ঘণ্টা ৯ মিনিট আগে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি ◷ ৪ ঘণ্টা ১৯ মিনিট আগে ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি ◷ ৫ ঘণ্টা ২৭ মিনিট আগে ‘আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খান ‘আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খান ◷ ৫ ঘণ্টা ৫৫ মিনিট আগে হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ◷ ৬ ঘণ্টা ৫৩ মিনিট আগে সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু ◷ ৬ ঘণ্টা ৫৬ মিনিট আগে