অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক সেনবাগে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু ৯/১১-এর পর বিরল ঘটনা: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার
হোম › রাজনীতি › সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 32
সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু
NYVB
ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও তিনি একই ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে তিনি হুমকিমূলক হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও যুক্ত করেন।

মাহমুদা মিতু লেখেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়ার কথাও উল্লেখ করেন তিনি। মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি।’ তাঁর ভাষ্য, শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ এবং হান্নান মাসউদ ও নাহিদ ইসলামের মতো জুলাই আন্দোলনের নেতাদের আত্মত্যাগের ওপর এই সংসদ দাঁড়িয়ে আছে। ‘অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে!’

তিনি আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি।’ পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।

পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, হুমকিগুলো এসেছে একটি ভারতীয় (+৯১) নম্বর থেকে। তবে নিউইয়র্ক ভয়েস বাংলা স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি না, এবং পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ডা. মাহমুদা মিতু। ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ◷ ৫৪ মিনিট আগে নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন ◷ ৪ ঘণ্টা ১২ মিনিট আগে ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী ◷ ৪ ঘণ্টা ৪০ মিনিট আগে নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ◷ ৪ ঘণ্টা ৪২ মিনিট আগে মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ◷ ১২ ঘণ্টা ৫৫ মিনিট আগে বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান নুসরাত, আলাদা তদন্ত করবে বিরোধী দল বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান নুসরাত, আলাদা তদন্ত করবে বিরোধী দল ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে