অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি
হোম › আমেরিকা › ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি

‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 51
‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

সামাজিক যোগাযোগমাধ্যমের খবরের ভিত্তিতে সিদ্ধান্ত না টানার আহ্বান, কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজের ডাক

পেনসিলভেনিয়ার আপার ডার্বির হোম কেয়ার প্রতিষ্ঠান নিউ হোপ হোম কেয়ারের প্রধান নির্বাহী (সিইও) ও বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী মোহাম্মদ সাইদুজ্জামান ডেনি তাঁর প্রতিষ্ঠান নিয়ে অনলাইনে প্রকাশিত বিভিন্ন খবর ও সমালোচনার জবাব দিয়েছেন। সম্প্রতি নিউ হোপ হোম কেয়ার আয়োজিত ‘কমিউনিটি গ্যাদারিং ২০২৬’ অনুষ্ঠানে কমিউনিটির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তাঁর ব্যবসা আইনগতভাবে নিবন্ধিত এবং কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই করেই আলোচনা হওয়া উচিত।

যে প্রেক্ষাপটে বক্তব্য

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও ব্লগে প্রতিবেদন প্রকাশিত হয় যে নিউ হোপ হোম কেয়ার ২০২০ সাল থেকে মেডিকেইড ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রায় সাড়ে আট কোটি (৮৫ মিলিয়ন) ডলার পেয়েছে এবং আপার ডার্বি টাউনশিপের নথিতে প্রতিষ্ঠানটির স্থানীয় ব্যবসা নিবন্ধনের রেকর্ড পাওয়া যায়নি। এসব খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, এই অর্থ পেনসিলভেনিয়ার মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী ব্যক্তিগত সহায়তাসেবার বিপরীতে পরিশোধিত অর্থ, এবং প্রতিষ্ঠানটি বা ডেনির বিরুদ্ধে কোনো সংস্থা অনিয়মের অভিযোগ আনেনি কিংবা কোনো মামলা হয়নি।

‘আমি একজন নিবন্ধিত ব্যবসায়ী’

বক্তব্যে সাইদুজ্জামান ডেনি বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং তাঁর প্রতিষ্ঠান যথাযথভাবে নিবন্ধিত কোম্পানি। লাইসেন্সের আবেদনের সময় ব্যবসার নাম, ঠিকানা ও প্রয়োজনীয় সব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তিনি বলেন, মেডিকেইডের মতো সরকারি অর্থায়নে চলা সেবার ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি, এবং তাঁর প্রতিষ্ঠান সেই কাঠামোর মধ্যেই কাজ করছে। হোম কেয়ার খাত নিয়ে চলমান আলোচনায় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান নিয়ম মেনে ব্যবসা করছে, তাদের সঙ্গে অনিয়মের অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোকে এক করে দেখা ঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নিয়ে উদ্বেগ

ডেনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মানুষ নানা মন্তব্য করেন—কেউ সমর্থন করেন, কেউ সমালোচনা। কিন্তু শুধু অনলাইনে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কারও সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তাঁর মতে, ব্যক্তিগত ব্যবসা, প্রতিষ্ঠানের নিবন্ধন, কর ও আর্থিক হিসাব আলাদা আলাদা বিষয় এবং তথ্যের ভিত্তিতে সেগুলো আলাদাভাবে দেখতে হবে। বিষয়গুলো নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানান এবং কারও কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।

টাউনশিপের দায়িত্ব ও পদত্যাগ প্রসঙ্গ

আপার ডার্বি টাউনশিপের সাবেক ট্রেজারার ডেনি তাঁর দায়িত্ব পালন ও পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, দায়িত্ব পালনকালে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। কাউন্সিল সভায় উপস্থিতি ও দায়িত্ব বণ্টন নিয়েও প্রশাসনিক প্রশ্ন তৈরি হয়েছিল। তাঁর মতে, স্থানীয় প্রশাসনে কাজ করতে হলে দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে সঠিক যোগাযোগ সবচেয়ে জরুরি। হোম কেয়ার ব্যবসায় মনোযোগ দিতে তিনি ট্রেজারারের পদ ছেড়েছিলেন বলে আগেও জানিয়েছিলেন।

বিহেভিয়ারাল হেলথ ও কমিউনিটি সম্পর্ক

ডেনি জানান, তাঁদের ব্যবসার মধ্যে বিহেভিয়ারাল হেলথ বা আচরণগত স্বাস্থ্যসেবাও রয়েছে এবং একটি ভবনে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। চেস্টার ইসলামিক সোসাইটির সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেন। এ ধরনের সেবা পরিচালনায় প্রয়োজনীয় সব অনুমোদন ও নিয়মকানুন মেনে চলা হবে বলে জানান তিনি।

‘ইংরেজি না জানলে কাউকে অবহেলা নয়’

কমিউনিটির প্রসঙ্গে ডেনি বলেন, বাংলাদেশি কমিউনিটির অনেকেই ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না; এ কারণে কাউকে অবহেলা করা ঠিক নয়। তাঁদের জন্য সহজ যোগাযোগের ব্যবস্থা রাখতে হবে এবং আইন ও প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

কমিউনিটি উন্নয়নে একসঙ্গে কাজের আহ্বান

বক্তব্যের শেষে তিনি বলেন, শুধু সমালোচনা করে কমিউনিটির উন্নয়ন হবে না, বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। কমিউনিটির মানুষের জন্য তাঁদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং যাঁরা সহযোগিতা করতে চান, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ আছে। ভুল বোঝাবুঝি দূর করতে সঠিক তথ্য জানা প্রয়োজন, আর কোনো অভিযোগ থাকলে তা যাচাই করেই আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিউ হোপ হোম কেয়ারের কমিউনিটি গ্যাদারিং ২০২৬-এ বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সাইদুজ্জামান ডেনি। ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓