অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › বিজ্ঞান-ও-প্রযুক্তি › বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে

বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 41
বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের অফিস সেবা মাইক্রোসফট ৩৬৫-এ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সমস্যার কারণে আউটলুক ই-মেইল, টিমস, শেয়ারপয়েন্টসহ একাধিক সেবা ঘণ্টার পর ঘণ্টা অচল থাকে। শুক্রবারও (১৩ নভেম্বর) অনেক ব্যবহারকারী সমস্যায় পড়েছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

প্রথমে আউটলুকে ই-মেইল ঢুকতে না পারার অভিযোগ আসে। পরে মাইক্রোসফটের স্ট্যাটাস পেজে এক্সচেঞ্জ অনলাইন, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ও মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআরে সমস্যার কথা জানানো হয়। পরে প্ল্যানার, টু ডু, ইনটিউন, পারভিউ ও পাওয়ার বিআইয়ের মতো সেবাও তালিকায় যুক্ত হয়। মূলত ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হলেও ব্যক্তিগত ব্যবহারকারীরাও সমস্যায় পড়েছেন।

মাইক্রোসফট জানিয়েছে, একাধিক অঞ্চলে তাদের অবকাঠামোয় অস্বাভাবিক চাপ (এলিভেটেড লোড) তৈরি হওয়ায় সংযোগে ত্রুটি দেখা দেয়। তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি মূল প্রক্রিয়া অতিরিক্ত চাপে ভেঙে পড়ায় সার্ভারগুলো সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছিল। একটি নির্দিষ্ট ধরনের সার্ভিস ট্রাফিক হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।

সমস্যা সমাধানে মাইক্রোসফট ক্ষতিগ্রস্ত অবকাঠামো রিস্টার্ট ও মেরামতের পাশাপাশি ট্রাফিক অন্যদিকে সরানোর চেষ্টা করে। তবে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি স্বীকার করে, এসব পদক্ষেপে প্রত্যাশিত সুফল মেলেনি এবং সেবা ফেরাতে সম্ভাব্য সব উপায় খোঁজা হচ্ছে।

শুক্রবারের সর্বশেষ হালনাগাদে মাইক্রোসফট জানায়, উত্তর আমেরিকায় সেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে, ইউরোপের বেশির ভাগ অঞ্চলেও উন্নতি টেকসই রয়েছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে কিছু ব্যবহারকারী এখনো মাঝেমধ্যে সংযোগ সমস্যা বা দেরিতে ই-মেইল পাওয়ার মতো ভোগান্তিতে পড়তে পারেন। জমে থাকা ই-মেইল দ্রুত পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এনগ্যাজেট, ওয়াশিংটন পোস্ট, সিএনএন

ছবি: সংগৃহীত ও মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস পেজের স্ক্রিনশট (এনগ্যাজেট)

লিংক কপি হয়েছে ✓
মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা ◷ ২ দিন আগে শেয়ারে ৮ শতাংশ ধস, জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে এনভিডিয়ার বোর্ড শেয়ারে ৮ শতাংশ ধস, জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে এনভিডিয়ার বোর্ড ◷ ২ দিন আগে এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা ◷ ২ দিন আগে অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে ভাত-খিচুড়িতে মিশছে সিসা, নতুন পাত্রে ঝুঁকি বেশি: আইসিডিডিআরবি-স্ট্যানফোর্ডের গবেষণা অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে ভাত-খিচুড়িতে মিশছে সিসা, নতুন পাত্রে ঝুঁকি বেশি: আইসিডিডিআরবি-স্ট্যানফোর্ডের গবেষণা ◷ ৭ দিন আগে ঢাকায় দেশের প্রথম ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’, এআই ব্যবহারকারী থেকে উদ্ভাবক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঢাকায় দেশের প্রথম ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’, এআই ব্যবহারকারী থেকে উদ্ভাবক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◷ ৮ দিন আগে ২০২৭ সালেই শেয়ারবাজারে আসার জন্য প্রস্তুত হতে পারে ওপেনএআই: প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ২০২৭ সালেই শেয়ারবাজারে আসার জন্য প্রস্তুত হতে পারে ওপেনএআই: প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ◷ ৮ দিন আগে