অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক সেনবাগে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু ৯/১১-এর পর বিরল ঘটনা: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী নুসরাতের বাড়িতে আগুন: দেশজুড়ে এনসিপির মশাল মিছিল, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার
হোম › বাংলাদেশ › আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ

আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 9
আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তার প্রয়োজনীয় জায়গা না ছেড়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে তাঁকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগপত্র ও ইউনিয়ন পরিষদের নোটিশ সূত্রে জানা গেছে, সফি উল্যাহ সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের কালার মা হাজী বাড়ির বাসিন্দা। তিনি নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা না রেখেই রাস্তার লাগোয়া স্থানে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে ভবিষ্যতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাস্তার জায়গা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা বিবেচনায় না নিয়ে নির্মাণকাজ করায় আপত্তি জানানো হয়েছে।

নোটিশে আগামী দুই দিনের মধ্যে স্থানীয় সরকার আইন অনুযায়ী অনুমোদন নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অনুমোদন না পাওয়া পর্যন্ত বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোনো কালভার্ট বন্ধ না করা, পানি নিষ্কাশনের জায়গা রাখা এবং নিয়মিত তা পরিষ্কার রাখার জন্য বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. সফি উল্যাহর বক্তব্য জানা যায়নি। তবে ইউনিয়ন পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদের নোটিশ

সিরাজপুর ইউনিয়ন পরিষদের দেওয়া নোটিশ। ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓