অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
হোম › আমেরিকা › মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড়

মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড়

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 9
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড়
NYVB
ডেস্ক রিপোর্ট

নিউইয়র্ক সিটির বোদেগা ও ছোট মুদি দোকানগুলোর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপির (ফুড স্ট্যাম্প) নতুন মজুত-নিয়ম কার্যকরের সময়সীমা ৯০ দিন পিছিয়েছে। মেয়র জোহরান মামদানি শুক্রবার (১৩ নভেম্বর) জানিয়েছেন, হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়েছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) নতুন চূড়ান্ত বিধি অনুযায়ী, এসএনএপি গ্রহণকারী প্রতিটি দোকানকে দুগ্ধজাত পণ্য, শস্য, প্রোটিন এবং ফল ও সবজি—এই চার শ্রেণির প্রতিটিতে অন্তত সাত ধরনের খাদ্যপণ্য রাখতে হবে। পচনশীল খাদ্যপণ্যের জন্যও ন্যূনতম শর্ত রাখা হয়েছে। নিয়মটি ৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

মেয়র মামদানি জানান, নিয়মটি শহরের জন্য কীভাবে ক্ষতিকর হতে পারে, তা ব্যাখ্যা করে তিনি হোয়াইট হাউসে চিঠি পাঠান। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বাড়াতে রাজি হন। মামদানি বলেন, বড় করপোরেট সুপারমার্কেটগুলোর জন্য এসব শর্ত পূরণ কঠিন নয়, কিন্তু কর্নার স্টোর ও বোদেগার জন্য তা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘শত শত বোদেগা যখন আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’

অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক ডেপুটি মেয়র জুলি সু বলেন, ‘আমরা তাদের বলেছিলাম তাদের জন্য লড়ব, এবং আমরা সেটাই করেছি।’

নিউইয়র্ক সিটির বহু মানুষ পাড়ার বোদেগা থেকেই এসএনএপি সুবিধা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাবার কেনেন। শহরের বোদেগা ও ডেলি ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশিসহ অভিবাসী উদ্যোক্তারা পরিচালনা করেন। সময়সীমা বাড়ায় এসব ব্যবসায়ী নতুন শর্ত পূরণের প্রস্তুতি নিতে আরও তিন মাস সময় পাচ্ছেন। ফেডারেল বিধি হওয়ায় এ ছাড় দেশজুড়েই প্রযোজ্য হবে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

সূত্র: এনওয়াই১, এবিসি৭ নিউইয়র্ক

ছবি: এড রিড / মেয়রের দপ্তর

লিংক কপি হয়েছে ✓