অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › শিক্ষা › মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 47
মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এসব শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উপজেলা পরিষদের অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহষ্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইসএসসি, আলীম ও সমমান পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেষ্ট এবং বই তুলে দেন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓