অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › জাতীয় › শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র

শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 46
শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ পালন শেষে দেশে ফেরা এক তরুণ যাত্রী তাঁর লাগেজ কেটে ফেলার অভিযোগ করেছিলেন। পরে জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয় ফেন্সিং দলের একজন খেলোয়াড়। তাঁর অভিযোগের পর লাগেজ ব্যবস্থাপনার ফুটেজ পর্যবেক্ষণ এবং ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি দেখভালের দায়িত্ব নেন বিমানবন্দরে দায়িত্বরত আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ঘটনার বিস্তারিত জানান ম্যাজিস্ট্রেট নওশাদ। তিনি লেখেন, রোববার রাতে ওই তরুণ যাত্রী অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় তাঁর কাছে এসে অভিযোগ করেন যে বিমানবন্দরের লোকজন তাঁর লাগেজ কেটে ফেলেছে। রাগে তিনি লাগেজ খুলে দেখেননি, কিছু খোয়া গেছে কি না তা-ও যাচাই করেননি, এমনকি লাগেজ গ্রহণও করেননি।

ম্যাজিস্ট্রেট নওশাদের ভাষ্য, ওই খেলোয়াড় যুক্তরাষ্ট্রে বেড়ে উঠলেও দেশে ফিরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। নিজের যোগ্যতায় স্পনসর জোগাড় করে তিনি বহু দেশে লাল-সবুজের পতাকা নিয়ে টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু একাধিকবার দেশের বিমানবন্দরে কাটা লাগেজ পেয়ে তিনি এতটাই ক্ষুব্ধ হন যে, আর দেশের পতাকা নিয়ে খেলতে চান না বলে জানান।

এরপর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট এয়ারলাইনসকে বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বলেন এবং বিমানের নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তা দল ওই যাত্রীকে সার্ভার রুমে নিয়ে কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত তাঁর লাগেজ কীভাবে আনা হয়েছে, তা বডি-ওর্ন ক্যামেরার ফুটেজে দেখায়। প্রায় আধা ঘণ্টা পর ওই খেলোয়াড় হাসিমুখে ফিরে এসে জানান, তিনি নিজে দেখেছেন তাঁর ব্যাগ কাটা অবস্থাতেই দেশে এসেছে; বিমানবন্দরের কর্মীরা কাটা লাগেজটিই গ্রহণ করেছেন।

ম্যাজিস্ট্রেট নওশাদ জানান, প্রতিটি উড়োজাহাজ থেকে লাগেজ নামানোর সময় বডি-ওর্ন ক্যামেরা চালু রেখে তিনজন কর্মী লাগেজ নামিয়ে সিসি ক্যামেরার আওতাধীন স্থানে এনে বেল্টে দেন, যা স্বচ্ছতার জন্য বেল্ট এলাকার বড় মনিটরে সরাসরি দেখানো হয়। তিনি লেখেন, কেউ দেশে আসার পর লাগেজ কেটে চুরি করলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হয়; তবে গুটিকয়েক অপরাধীর কারণে সব নিষ্ঠাবান কর্মীর সম্মানহানি করা উচিত নয়।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ ◷ ১৭ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◷ ২০ মিনিট আগে ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা ◷ ২২ মিনিট আগে নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে ◷ ৪৯ মিনিট আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে ◷ ৪ ঘণ্টা ২৩ মিনিট আগে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল ◷ ৫ ঘণ্টা ২৮ মিনিট আগে