অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › অর্থনীতি › সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 41
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ১৫ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। আসন্ন রমজান সামনে রেখে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে সভায়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ◷ ২৪ মিনিট আগে বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ◷ ৪০ মিনিট আগে সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি ◷ ২ ঘণ্টা ১৮ মিনিট আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক ◷ ৪ ঘণ্টা ২৩ মিনিট আগে তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন ◷ ৫ ঘণ্টা ২৮ মিনিট আগে আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক ◷ ১৩ ঘণ্টা ৩৭ মিনিট আগে