অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › জাতীয় › নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে

নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 43
নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল কারাগারে
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০২২ সালের ৭ ডিসেম্বর পুলিশের অভিযানের সময় গুলিতে নিহত হন দলটির কর্মী মকবুল হোসেন। প্রায় চার বছর পর ওই হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গ্রেপ্তারের আগে রাকিবুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি এপিবিএনে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি ডিএমপির লালবাগ জোনে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, আদালতে রাকিবুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তাঁকে এজলাসে তোলা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, রাজনৈতিক বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন রাকিবুল হাসান। পুলিশের দাবি, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে তাঁর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরে তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।

পুলিশ জানায়, ডিবির লালবাগ শাখার উপকমিশনারের নেতৃত্বে একটি দল বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ঢাকায় আনা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এজাহারে অভিযোগ করা হয়, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে অবস্থান করা নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়, যাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের বিষয়ে রাকিবুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ ◷ ১৭ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◷ ২০ মিনিট আগে ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা ◷ ২২ মিনিট আগে শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ◷ ৪৪ মিনিট আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে ◷ ৪ ঘণ্টা ২৩ মিনিট আগে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল ◷ ৫ ঘণ্টা ২৮ মিনিট আগে