অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › শিক্ষা › বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 59
বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বসুরহাট পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান।

মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, সাবেক পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, পরিচালক আবদুল ওযাদুদ ও কাজী এটিএম শফিক উদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ জামিল এবং সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী শেখ ফরিদ খোকন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, শিক্ষা প্রদর্শনীসহ বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং মাদ্রাসার সার্বিক কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষক ও অতিথিরা। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ◷ ৮ ঘণ্টা ২ মিনিট আগে কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা ◷ ১৫ ঘণ্টা ২৪ মিনিট আগে ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ◷ ১ দিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ ◷ ১ দিন আগে মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা মহাদেবপুরে জিপিএ ৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ◷ ১ দিন আগে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ◷ ১ দিন আগে