অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ বেনাপোলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস: এক বছরে রপ্তানি আয় কমেছে ৬৯ শতাংশ ডিএফসির অর্থায়নে বাংলাদেশ: আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
হোম › বাংলাদেশ › নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ এএম, ০৬ অক্টোবর, ২০২৬ 44
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে পরবর্তীতে তিনি মৃত্যু বরণ করেন।


নিহত শিক্ষক মো. আবু সাঈদ উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে শিক্ষক আবু সাঈদ খঞ্জনপুর থেকে সাপাহার যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।

লিংক কপি হয়েছে ✓